সরোজগঞ্জ যাদবপুরে শৈশব সমাজ কল্যাণ সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প

সরোজগঞ্জ প্রতিনিধি
সরোজগঞ্জ যাদবপুরে শৈশব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে এলাকার শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
সংগঠনের সভাপতি চাঁদ মিয়ার সভাপতিত্বে ক্যাম্পে ডা. মো. সাজিদ হাসান, ডা. শেখ নাকিবা স্বচ্ছ ও ডা. আলমগীর কবীর রোগীদের চিকিৎসা প্রদান করেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পে ব্লাড পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা এবং বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আশরাফুল ইসলাম বাবু, সহ-সভাপতি নজরুল ইসলাম, সেক্রেটারি পলাশ, ক্যাশিয়ার জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক নাসির উদ্দিন ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এ ধরনের মানবিক উদ্যোগের জন্য এলাকাবাসী সংগঠনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্পের আহ্বান জানিয়েছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।