পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের অভিযানে আওয়ামী লীগ ছাত্রলীগের শংকরচন্দ্র ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক মানিক মৃধা (৩৪) গ্রেফতার হয়েছেন। তিনি শংকরচন্দ্র ইউনিয়নের বহালগাছি গ্রামের বাবুল মৃধার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ‘ডেভিল হান্ট ফেজ-টু’ অভিযানের অংশ হিসেবে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বহালগাছি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মানিক মৃধাকে গ্রেফতার করা হয়।
সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মানিক মৃধাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
শংকরচন্দ্র ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মানিক মৃধা গ্রেফতার



