দামুড়হুদায় ২৪ বোতল সিরাপ ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার
দামুড়হুদায় ২৪ বোতল সিরাপ ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সকাল ১০টার দিকে দামুড়হুদার নাপিতখালির বদনপুর গ্রামের আসামীর নিজ বাড়ি থেকে এ মাদক উদ্ধার করা হয়। আটক করা হয় মাদক ব্যবসায়ী শাহাজামালকে(৪৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে পাঠানো পেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদরে ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দামুড়হুদার নাপিতখালি বদনপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় গ্রামের আবু তালেবের ছেলে শাহাজামালের বাড়ি থেকে  কোডিন ফসফেটযুক্ত তরল পদার্থ যার বানিজ্যিক নাম ঋঅওজউণখ, ২২ বোতল ও কোডিন ফসফেটযুক্ত তরল পদার্থ যার বানিজ্যিক নাম ডওঘঈঊজঊঢ ২ বোতল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় মাদক ব্যবসায়ী শাহাজামালকে। এ ঘটনায় পরিদর্শক শাহ জালাল খান বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।