চুয়াডাঙ্গায় আইনজীবী সহকারী শাহিনের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জজ কোর্টের আইনজীবী সহকারী সমিতির সদস্য শাহিনের মৃত্যুতে তাঁর আত্মার মাগফেরাত কামনায় জেলা আইনজীবী সহকারী সমিতির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সহকারী (মোহরার)  সমিতির টিনসেড মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠিত হয়। গত ৩ জানুয়ারী চুয়াডাঙ্গা জজ কোর্টের  আইনজীবী আব্দুল মুকিম এর মোহরার শাহিন (৪০) ব্রেন স্ট্রোক করে মৃত্যু বরণ করেন।
তার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সহকারী সমিতির উদ্যোগে দুপুর ২টায় সাইকেল ষ্ট্যান্ডের পাশে মোহরারদের টিনসেড মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মুফতি রুহুল আমিন  দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড: মারুফ সারোয়ার বাবু, সেক্রেটারি অ্যাড. মানি খন্দকার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড: এম,এম শাজাহান মুকুল, অ্যাড: আব্দুল মুকিম, অ্যাড: ইমতিয়াজ হোসেন উজ্জ্বল, অ্যাড: শাহ জামাল, আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোঃ মোখলেছুর রহমান ও সেক্রেটারি খাইরুল ইসলাম, আইনজীবী সহকারী আকুব্বার হোসেন, মুলুক চাঁদ, আব্দুস সালাম, রাসেল মিয়া, শরীফ উদ্দিন জোয়াদ্দার , অফিস সহায়ক সোহাগ ও তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।