জীবননগর ও মহেশপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর ও মহেশপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক ৭টি অভিযান চালিয়ে ভারতীয় সিরাপ, মদ ও  যৌন উত্তেজক ট্যাবলেট করা হয়। তবে এ ঘটনাই কোন মাদককারবারীকে আটক করা যায়নি।
৫৮-বিজিবির সহকারী পরিচালক গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গত বুধবার রাত ৮টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭১/৮-এস এর নিকট অভিযান চালিয়ে আসামীবিহীন ২১৩ বোতল ভারতীয় (রিহ পবৎবী) সিরাপ উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যা ৬টার দিকে জীবননগর নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৬/২-এস এর কাছে  মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১-এমপি এর কাছে অভিযান চালিয়ে আসামীবিহীন ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন রাত ২টার দিকে মহেশপুর সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৭/২-এস এর কাছে অভিযান চালিয়ে আসামীবিহীন ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ভোর রাত ৪টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪-আর এর  কাছে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামীবিহীন ভারতীয় ১০ বোতল মদ ও ৬৪৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে গতকাল ভোর ৫টার দিকে শ্যামকুড় বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৯-আর এর কাছে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৪৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে
সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৪/১-এস এর কাছে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময়  আসামীবিহীন ২ হাজার পিস ভারতীয় ঔষধ (উবীধসবঃযধংড়হব ঞধনষবঃং এবং ঈুঢ়ৎড়যবঢ়ঃধফরহব ঐুফৎড়পযষড়ৎরফব ঞধনষবঃং) উদ্ধার করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।