স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-০২ নির্বাচনী এলাকা নিয়ে লোকনাথপুরের সৌদি রিসোর্টে গতকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় ভোট কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্টদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর রুহুল আমিন।
সমাবেশে জেলা আমীর রুহুল আমিন উপস্থিতদের উদ্দেশে বলেন, আপনারা নিজের স্ত্রীর কাছে, সন্তানের কাছে, ভাই-বোনের কাছে এবং পিতা-মাতার কাছে ভোট চাইবেন। নিকট আত্মীয় ও স্বজনদের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাইতে হবে। আমাদের নির্বাচনের সময় সীমিত, তাই সর্বদা নির্বাচন সংক্রান্ত কাজে ব্যস্ত থাকতে হবে।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং প্রশিক্ষণ সেক্রেটারি জিয়াউল হক। এছাড়া দামুড়হুদা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবেদ-উদ-দৌলা টিটোন, সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম জিয়া, যুব-বিভাগের সভাপতি হাফেজ মাওঃ আব্দুল খালেক, ইউনিয়ন আমীর ও স্থানীয় অন্যান্য দায়িত্বশীলরা সমাবেশে অংশগ্রহণ করেন।
ভোট কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্টদের সমাবেশ অনুষ্ঠিত নির্বাচনে সর্বোচ্চ সক্রিয়তার আহ্বান : রুহুল আমিন



