মুজিবনগরে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ অনলাইন জুয়াড়ী আটক

মেহেরপুর অফিস
মেহেরপুরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহষ্পতিবার ভোরে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্রসহ বিল্লাল হোসেন নামের একজনকে আটক করে অভিযান পরিচালনাকারী দলটি। অভিযানে নেতৃত্ব দেন মেজর এম এ এন রওশন আলম।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে বিল্লাল হোসেন (৪২) এর বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় তার ঘর থেকে একটি মেড ইন টঝঅ ৭.৬৫ মি.মি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটকের পর তাকে মুজিবননগর থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক বিল্লাল হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং ও ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে নতুন একটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে মুজিবনগর থানা পুলিশ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।