জীবননগরে সড়ক দুর্ঘটনায় নার্সারি ব্যবসায়ীর মৃত্যু

জীবননগর অফিস
জীবননগরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনদিন চিকিৎসাধীন থেকে ফজলুর রহমান(৬০) নামের এক নার্সারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। ফজলুর রহমান জীবননগর উপজেলার বাঁকা গ্রামের আঁশতলা পাড়ার মৃত মকছেদ আলীর ছেলে ও স্থানীয় ববি নার্সারির মালিক।
জানা গেছে, গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর-কালীগঞ্জ সড়কে বাঁকা ব্রিকফিল্ডের নিকট রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি পিকআপ গাড়ী ধাক্কা দেয় ফজলুর রহমান কে। পথচারিরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, জীবননগরে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় একদিন পরে রাজধানী ঢাকাতে নেওয়া হয়। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত ২ টার দিকে মারা যায় ফজলুর রহমান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।