নির্বাচনী প্রচারণায় ‘ভোটের গাড়ি’ দামুড়হুদায়

স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রচারণা চালানো ‘ভোটের গাড়ি’ দামুড়হুদায়। ‘দেশের চাবি আপনার হাতে’-এ প্রতিপাদ্য নিয়ে দামুড়হুদায় ভোটের গাড়ির মাধ্যমে গতকাল মঙ্গলবার দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় নুরুন্নীর মার্কেটের সামনে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী করে।০
প্রদর্শনীতে রয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, ফেলানী হত্যাকাণ্ড, প্রবাসীদের ভোট, গণভোটের মাধ্যমে সংস্কার ইত্যাদি। গণভোট ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে ‘সুপার কারাভান’ নামে ১০টি গাড়ির বহর নিয়ে গত ২২ ডিসেম্বর এ যাত্রা শুরু করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উবায়দুর রহমান সাহেল, উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী এবং  রাজনৈতিক নেতৃবৃন্দসহ সড়কে চলাচলকারী দর্শনার্থীরা এই চলচ্চিত্র উপভোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে প্রস্তাবিত গণ-ভোট সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দামুড়হুদায় ভোটের গাড়ির মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।