আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক চুরি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার রাতভর অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের একজন হলেন আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে ইয়ামিন (২০)। তিনি বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে এবং দোকানের টিন কেটে চুরির সঙ্গে জড়িত একটি চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একাধিক চুরি মামলা রয়েছে। এছাড়াও তিনি একটি চুরি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
অপর গ্রেফতারকৃত ব্যক্তি হলেন রামচন্দ্রপুর নদীপাড়ার আব্দুল মালেকের ছেলে সাগর আলী। তিনিও একটি চুরি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আলমডাঙ্গায় একাধিক চুরি মামলার দুই আসামি গ্রেফতার



