সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কাশিপুরে দোয়া মাহফিল

টিপু সুলতান, কেডিকে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জীবননগর উপজেলা কেডিকে ইউনিয়নের কাশিপুর মাঠপাড়া ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার সময় কাশিপুর মাঠপাড়া নদীর ধার সংলগ্ন খোলা মাঠে এ দোয়া মাহফিল ও অফিস উদ্বোধনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেডিকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক রফিউল আলিম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, কেডিকে ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান মণ্ডল, সহ-সভাপতি আনেছুর রহমান হাবলু, আমির হোসেন, জাহাঙ্গীর হোসেন, সাবেক মেম্বার নিজাম উদ্দীন, সাধারণ সম্পাদক মিলন শাহসহ আঃ শুকুর আলী, সোলেমান, সুলতান আহমেদ, মজিবুর রহমান, কুদ্দুস মোল্লা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, যুবদল নেতা আবু সামা টোকন, শামীম শাহ মিঠুন, হাসেম আলী, আল আমিন বিশ্বাস, লান্টু, মাহবুল, আবুল কাশেম, সাইফুল ইসলাম, সোবহান, কৃষক দলের সভাপতি ওমেদুল ইসলাম, আহমদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজু, ফারুক হোসেন, ছাত্রদল নেতা কাজল আহমেদসহ কেডিকে ইউনিয়নের ১ থেকে ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিল পরিচালনা করেন কাশিপুর মাঠপাড়া নদীর ধার পাড়ার মসজিদের ইমাম সাহেব। অনুষ্ঠান শেষে নির্বাচনী অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।