ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তথ্য অফিসের সড়ক প্রচারণা শুরু

মেহেরপুর অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে সড়ক প্রচার প্রচারণা শুরু হয়েছে।গতকাল শনিবার বিকেলে গাংনী উপজেলার বামন্দী, বেতবাড়িয়া ও কাজিপুর এলাকায় এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। প্রচারণার মাধ্যমে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়।
এ সময় জেলা তথ্য অফিসের উদ্যোগে পরিচালিত এ প্রচার কার্যক্রম মনিটরিং করেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, নির্বাচনী আচরণবিধি মেনে জনগণকে ভোটমুখী করতেই এ ধরনের সড়ক প্রচারণা পরিচালনা করা হচ্ছে। নির্বাচনের আগ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।