আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলমডাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে শুক্রবার বিকাল সাড়ে চারটায় আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেল, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সামিমুল হাসান সানি ও রফিকুল ইসলাম টগর পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আতিক হাসনাত রিংকু ও সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাওন পারভেজ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল রাকিব জীবন, সহ-সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন আকাশ, উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন আলী; জামজামী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন মাহমুদ ও সাধারণ সম্পাদক রাব্বি আলী; ডাউকী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল মৃধা ও সিনিয়র সহ-সভাপতি আকছেদুর রহমান জনি; বেলগাছী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সালেক মাহমুদ নীরব; খাসকররা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রমজান আলী বিপ্লব; হারদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিপন আলী; কালিদাসপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন; কুমারী ইউনিয়ন ছাত্রদল নেতা স্বাধীন ও এনামুল,পৌর ছাত্র দলের ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাফুজ আলম সাইফ, ৬নং ওয়ার্ডের সভাপতি বিপুল কুমার সাহা ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ৭নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোমিন, ৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নিলয় দত্ত এবং ৪নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি শাহাম উদ্দিন সরকারী কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাফায়েত ইসলাম আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফ আলম ও কাজল আলম, সাংগঠনিক সম্পাদক আলিফ হামজা উপস্থিত ছিলেন।
এছাড়া হারদী কলেজ ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান সোহান, সিনিয়র সহ-সভাপতি জনি, সাংগঠনিক সম্পাদক রাফিন আলভি এবং নিগার সিদ্দিক ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজাবুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।



