আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর বছরের সর্বশেষ রুকন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এসময় তিনি বলেন- যাদের ব্যক্তিগত অধ্যয়ন কম, তাদের নিয়মিত কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে জ্ঞানগত সক্ষমতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি তিনি আসন্ন নির্বাচনী কার্যক্রমকে সামনে রেখে সংগঠনের সার্বিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাব হোসাইন, জেলা যুব বিভাগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন বিভাগের পরিচালক শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপু এবং জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ও নির্বাচন বিভাগের পরিচালক মামুন রেজা।



