আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলমডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলিমুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু। এসময় তিনি বলেন-বেগম খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর আত্মত্যাগ ও নেতৃত্ব এ দেশের মানুষ কখনো ভুলবে না। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এটাই আমাদের আজকের দোয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সহ-সভাপতি সেকেন্দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ নুর তানিম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুখউজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম নান্নু, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি উজ্জ্বল হোসেনসহ পৌরসভার ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা, দেশ ও জাতির শান্তি এবং বিশেষ মোনাজাত করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলমডাঙ্গায দোয়া ও মিলাদ মাহফিল



