সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মেহেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল

মেহেরপুর অফিস
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মেহেরপুরের গাংনীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা গাংনী খানকা শরীফে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মডেল মসজিদসহ বিভিন্ন মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন গাংনী খানকা শরীফের সুপার হাফেজ কারী নাজমুল হক ফারুকী।
এসময় মেহেরপুর-২ গাংনী আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের যে ইতিহাস সৃষ্টি হয়েছে। সেই ইতিহাস এর আগে সৃষ্টি হয়নি। সেক্ষেত্রে আমিসহ আমরা আমরা এই গৌরবময় দলের সদস্য হয়ে থাকব। আর কেউ এমন ইতিহাস সৃষ্টি করতে পারবে বলে আমরা মনে করি নাই। তার জীবনদশায় যেভাবে রাজনীতি করে নিশকলংকের সাথে রাজনীতি থেকে বিদায় নিয়েছেন তেমনভাবে আমরা যারা রাজনীতি করে এই নিঃস্বার্থ দেশ সেবা করে আমরা যেন সেভাবে বিদায় নিতে পারি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।