আলমডাঙ্গায় বিশেষ অভিযানে চুরি মামলার ৬ আসামী গ্রেফতার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চুরি মামলার এক আসামিসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর রাতে উপজেলা বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানায় দায়ের করা চুরি মামলায় আলমডাঙ্গা উপজেলার ক্যানেলপাড়া টকিজ সিনেমা হলের পাশের এলাকার বাসিন্দা অশোক ঘোষের ছেলে অন্তিম ঘোষ (২৫) গ্রেফতার করা হয়। এছাড়াও বিভিন্ন মামলায় জারি থাকা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে আরও ৬জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার ওসমানপুর দক্ষিণপাড়ার নুর উদ্দিনের ছেলে সাগর (২১), দুর্গাপুর গ্রামের মৃত নবায় মন্ডলের ছেলে হানিফ (৩৭), পূর্ব কমলাপুর মাধবীতলা গ্রামের নুরুল ইসলামের ছেলে আল মামুন (৪০), নওদা গ্রামের মৃত সিরাজ মালিতার ছেলে খলিল মালিতা (৬০), প্রাগপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে স্বপন (২৬), ফরিদপুর এলাকার বাসিন্দা আজিজুল হকের স্ত্রী  শেফালী বেগম।
আলমডাঙ্গা থানার অফিসার ইনর্চাজ (ওসি) বানী ইসরাইল জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।