জীবননগর অফিস
জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা সরকারি প্রথামিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক দরুদ আলী গতকাল সোমবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎস রুগির হার্ট এ্যাটাক করেছে জানিয়ে ঢাকায় রেফার করেন। গতকাল সোমবার ভোরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রুগিকে মৃত ঘোষণা করেন। সোমবার বাদ আসর উপজেলার বিদ্যাধরপুর নিজ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দরুদ আলী মাস্টারের মৃতদেহ সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, ভাইবোন সহ অসংখ্যগুনগ্রাহি রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাপ্তাহিক জীবননগর বার্তা পরিবার, প্রাথমিক শিক্ষক সমিতি, আনদুলবাড়ীয়া প্রেসক্লাব, আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদ, বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ।
জীবননগরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দরুদ আলীর ইন্তেকাল



