সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
‘নারী-পুরুষ নির্বিশেষে ভোট দেব ধানের শীষে’ এই শ্লোগানকে ধারণ করে নওগাঁর সাপাহারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে তিলনা ইউনিয়ন বিএনপির আয়োজনে তিলনা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী +লাবু)। সভাপতিত্ব করেন তিলনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহসান (কল্লোল), সাবেক যুগ্ম–আহবায়ক মোকলেছুর রহমান মুকুল, নিয়ামতপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম–আহবায়ক নবিজুল ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের সহধর্মিনী মোছাঃ ফরিদা বেগম।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারী ভোটারদের সংগঠিত হওয়া, দলীয় প্রার্থীর পক্ষে কাজ করা এবং সচেতনভাবে ভোটাধিকারের প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।



