দর্শনা অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা থানা শাখার ৫নং পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন এর ২নং ওয়ার্ড এর দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ মাগরিব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাবেক দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জননেতা আব্দুল কাদের, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জামায়াতের দর্শনা থানা শাখার আমীর মাওলানা রেজাউল করিম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এর কেন্দ্রীয় সদস্য মাওলানা আবুজার গিফারী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন শাখার আমীর হাফেজ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন দলের প্রায় ২০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।



