ঝিনাইদহ অফিস
ঝিনাইদহ সদরের চর-মুরারীদহ নামক স্থানে মোটর সাইকেলের ধাক্কায় কদে বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। সে শৈলকূপা উপজেলার বাহাদুরপুর গ্রামের নিয়ামত শেখ এর স্ত্রী। এ ঘটনায় মোটরসাইকেলটি আটক করেছে হাইওয়ে পুলিশ।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সদর উপজেলার চর-মুরারিদহ গ্রামে ভাইয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছিল কদে বেগম। তখন রাস্তা পার হতে গেলে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। সেসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু



