গাংনীর কৃতি সন্তান ডাক্তার মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা

মেহেরপুর অফিস
কুষ্টিয়া মেডিকেল কলেজের নিউরো মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক হওয়ায় ডাক্তার মো: মিজানুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। শুক্রবার সন্ধ্যায় জোড়পুকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মারজুল হকসহ ও শিক্ষক মশিউর রহমান তাকে শুভেচ্ছা জানান। ডা. মিজানুর রহমান গাংনী পৌরসভাধীন চৌগাছা গ্রামে ঘোনা পাড়ার মো: ছলিম উদ্দিন (মাস্টার) এর ছেলে।
ডাক্তার মো: মিজানুর রহমান বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজে কর্মরত থাকায় অত্র এলাকার মানুষের স্বাস্থ্য সেবায় ভুমিকার রাখছেন তিনি। কুষ্টিয়াতে থাকলেও এলাকার মানুষের সেবা করার লক্ষে প্রতি শুক্রবার গাংনীতে চেম্বার করেন।


Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।