জীবননগর অফিস
জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে থানার ওসি মামুন হোসেন বিশ্বাসকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় জীবননগর প্রেসক্লাব ভবনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের আহবায়ক রিপন হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন, আমি দেশের সংকটময় মুহুর্তে জীবননগর থানায় প্রথম অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করি। আমি যতো দিন দায়িত্ব পালন করেছি তা সততার সাথে পালন করেছি। জীবননগর ভারত সিমান্ত ঘেষা একটি থানা। এ সিমান্ত দিয়ে ভারতে সোনা যায় বিনিময়ে ভারত থেকে ফেন্সিডিল আসে। সে চিত্রটা ভয়াবহ। পুলিশ বাহিনী একা এটা প্রতিরোধ করতে পারবে না। এলাকাবাসীকে সচেতন হতে হবে মাদকের বিরুদ্ধে। তাহলেই মাদক মুক্ত সম্ভব। জীবননগর থানা থেকে তাকে খুলনা মেট্রোপলিটন পুলিশে বদলীর আদেশ দেওয়া হয়েছে।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন জীবননগর বার্তার সম্পাদক ও দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার জীবননগর ব্যুরো প্রধান শামসুল আলম, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের জীবননগর প্রতিনিধি আতিয়ার রহমান, জীবননগর পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও যুগান্তর জীবননগর প্রতিনিধি ফয়সাল মাহাতাব মানিক। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন দৈনিক কালবেলা জীবননগর প্রতিনিধি হাফেজ আবু বকর। যুগ্ম আহবায়ক আসীম সাইদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাংবাদিক জাহিদুল ইসলাম কাজল, ওমর ফারুক, আল আমীন মোল্লা, হাসান ইমাম, আজিজুর রহমান প্রমুখ।
জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে ওসি’র বিদায় সংবর্ধনা প্রদান



