গাংনীতে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে অটো বাইকের ধাক্কায় তানিশা খাতুন (৭) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাড়াডোব কাছারি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তানিশা খাতুন গাড়াডোব কাছারি পাড়ার তামিম ইকবালের মেয়ে।
ধানখোলা ইউপি সদস্য হাবিবুর রহমান ফিরোজ জানান, দুপুরের দিকে তানিশা খাতুন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।