জীবননগরে প্রাথমিক বিদ্যালয়ের ১৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় সংবর্ধনা

জীবননগর অফিস


জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ১৮ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষককের বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় জীবননগর উপজেলা পরিষদ হলরুমে ৬ জন প্রধান শিক্ষক, ৮ জন সহকারী শিক্ষক কে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয় ও ৪ জন সহকারী শিক্ষককে মরণোত্তর সংবর্ধনা দেয়া হয়।
জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সানোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপিইটিসি ইন্সট্রাক্টর সুভাষচন্দ্র ঘোষ, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজুল ইসলাম, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবিদ আজাদ, শাহরিয়ার কবির, সহকারী শিক্ষক খালিদ হোসেন, মফিজুর রহমান, আঞ্জুয়ারা বেগম সহ প্রমুখ। বিদায়ী প্রধান শিক্ষকদের মধ্য উপস্থিত ছিলেন আফরোজা খাতুন, শিরিনা পারভীন, নাসির উদ্দীন,শাহ আলম, মশিউর রহমান ও খলিলুর রহমান।
এছাড়াও বিদায়ী সহকারী শিক্ষক আব্দুল মালেক, দরুদ আলী, রবিউল হোসেন, ইয়ামিন হোসেন, মাহফুজা খাতুন, নুরুল ইসলাম, জালাল উদ্দিন, মতিউর রহমান সহ অনেকে। এছাড়াও শিক্ষক রাজিয়া সুলতানা, সাখাওয়াত হোসেন, মারুফা খাতুন এবং জান্নাতুল বাকিয়া কে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।