গাংনীতে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

মেহেরপুর অফিস

মেহেরপুরের গাংনীতে ৪ কেজি গাঁজাসহ আসাদুজ্জামান বিজয় (২২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। গতকাল রবিবার ভোর সাড়ে ৬টার দিকে গাড়াবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব -১২, সিপিসি-৩ মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়ীয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ৪ কেজি গাঁজাসহ আসামিকে আটক করা হয়।

আটককৃত আসাদুজ্জামান বিজয় গাড়াবাড়ীয়া গ্রামের জিয়ারত ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অন্য এলাকা হতে ক্রয় করে এনে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে মর্মে স্বীকার করেন।

র‌্যাব আরও জানায়, আসামির বিরুদ্ধে গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দায়ের পূর্বক আসমীকে হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।