দর্শনায় পুলিশের বিশেষ অভিযানে বিদেশি মদ ও মোবাইল উদ্ধার, আটক এক ব্যক্তি

দর্শনা অফিস 

দর্শনা থানা পুলিশের পরিচালনায় এক গোপন অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে হাতে-নাতে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর দিকনির্দেশনায় গত ১৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেন দর্শনা থানার এসআই (নিঃ) মাসুদুর রহমান, যিনি সঙ্গীয় ফোর্সসহ ইসলাম বাজার এলাকার পুরাতন রেলস্টেশন সংলগ্ন নিম গাছের পাশে অভিযান চালান।

অভিযানকালে  রউফ বাবু (৪৮) নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন অবস্থায় আটক করা হয়। পরে তল্লাশিতে তার কাছ থেকে ৯ বোতল বিদেশি মদ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রউফ বাবু ইসলাম বাজার গ্রামের মৃত রস্তম আলী ও মৃত রাবেয়া খাতুনের পুত্র বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মদ ও মোবাইল ফোনসহ মোট জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫৫ হাজার টাকা। এ ঘটনায় দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।