গাংনীতে দুই নারী আসামীসহ ৭জন গ্রেফতার

মেহেরপুর অফিস

বিভিন্ন মামলার ৭ আসামীকে গ্রেফতার করেছে মেহেরপুরের গাংনী থানা পুলিশ। গত রবিবার দিবাগত রাতে পুলিশের কয়েকটি টীম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- যুগিন্দা গ্রামের অমরেদ মন্ডলের ছেলে জেমস প্রকাশ মন্ডল (৬৬), হিজলবাড়ীয়া গ্রামের ঝড়ু বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম (২৮), একই গ্রামের আলী আকবরের ছেলে আশরাফুল (৪৯), মৃতঃ সামছদ্দিনের ছেলে জামরুল ও মৃতঃ নজরুলের ছেলে একলাচুর(৩২), হাড়িয়াদহ গ্রামের মকুল হোসেনের স্ত্রী মোছাঃ জেসমিন খাতুন ও মহিষাখোলা গ্রামের মজিবর রহমানের স্ত্রী মোছাঃ রেহেনা খাতুন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতর পরোয়ানা রয়েছে। এরা পুলিশের চোখে ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।