মহেশপুর সীমান্ত দিয়ে বিএসএফ ১১ বাংলাদেশীকে ফেরত দিলো 

স্টাফ রিপোর্টার 

মহেশপুর সীমান্ত দিয়ে বিএসএফ ১১ বাংলাদেশীকে ফেরত দিলো। গতকাল বুধবার দুপুরে মাটিলা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১১ বাংলাদেশী নারী ও পুরুষকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। 

৫৮ বিজিবির সহকারী পরিচালক জানান, গতকাল বুধবার বেলা ১১ টার দিকে ভারতের  ৫৯ বিএসএফ এর  রণঘাট বিএসএফ ক্যাম্প কমান্ডার মাটিলা বিওপি কমান্ডার’কে অবগত করেন যে, অবৈধভাবে ভারতে বসবাসরত ১১ জন বাংলাদেশী নাগরিক ভারতে বিএসএফ এর হাতে আটক রয়েছে।  এর মধ্যে  ৮ পুরুষ, ২ নারী এবং ১ শিশু।  উক্ত বাংলাদেশীদেরকে ফেরত নেয়ার জন্য বিজিবি’কে অনুরোধ করে।

পরে  বিজিবি উক্ত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে  দুপুরে সীমান্তের  শূন্য লাইন বরাবর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।  এরপর বিএসএফ এর নিকট থেকে বিজিবি ওই ১১ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেন। আটক  ব্যক্তিদেরকে সাধারণ ডায়েরির মাধ্যমে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।